পোকো এক্স৩ আসছে আগামী ৭ সেপ্টেম্বর

২ সেপ্টেম্বর, ২০২০ ০৩:১৮  
কোয়ালকম এবং অপো ঘোষনা দিয়েছে যে, নতুন এক্স৩ ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাহন ৭৩২জি চিপসেট ব্যবহার করা হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্টানিকভাবে ফোনটি বাজারে আসবে। খবর জিএসএম এরিনা। নির্ধারিত দিনে স্থানীয় সময় দুপুর ১২টায় অনলাইন ইভেন্টের মাধ্যমে নতুন পোকো এক্স৩ এনএফসি ফোনটি উন্মোচন করা হবে। ইতিমধ্যে ডিভাইসটি ব্লুটুথ সিগ ওয়েবসাইটে দেখা গিয়েছে, যেখানে মডেল নাম্বার হিসেবে উল্লেখ করা হয়েছে এম২০০৭জে২০সিজি। প্রশ্ন উঠেছে কোম্পানিটি কি এক্স৩ এর আরেকটি সংস্করণ আনছে যাতে নেয়ার-ফিন্ড কমিউনিকেশন বা এনএফসি নেই? ফোনটিতে থাকছে ৬ গিগাবাইট র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১০। এখন আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা বিস্তারিত জানার। ডিবিটেক/বিএমটি